মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় যুবক আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি: ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর রত্নাই সীমান্তে নীতিশ পাল (২৫) নামে এক যুবককে আটক করেছে ঠাকুরগাঁও ৫০ বিজিবি।

 বিষয়টি নিশ্চিত করেন রত্নাই বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার নুরুল ইসলাম জানান  আটককৃত ওই যুবক বালিয়াডাঙ্গী উপজেলার বেলতলা গ্রামের ধীরেন পালের ছেলে ।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি সুত্র আরো  জানায়, গতকাল রাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই বিওপির ঠকবস্তি বটতলা সিমানায় ডিউটি করার সময় রাত ৮ টায় সিমানা পিলার ৩৮২-এস এর ২০০ গজ ভিতরে ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করে নীতিশ পাল। এসময় টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে। নীতিশ গত আট বছর ধরে ভারতের দিল্লিতে রাস্তা মেরামতের কাজে নিয়োজিত একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে কাজ করতেন।

পরে তাকে বালিয়াডাঙ্গী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও বিজিবির পক্ষ থেকে বলা হয়।

‘ছাত্রলীগ ট্যাগে’ যুবক গ্রেপ্তার: দুই মাস কারাগারে নাছিম, নবজাতকের মুখ দেখেননি বাবা

error: Content is protected !!

সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় যুবক আটক

প্রকাশের সময়: ১২:৩০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪