বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যুৎ স্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১০:৫০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
  • ২৯২ বার পড়া হয়েছে

ঘটনাটি ঘটেছে সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের পূর্ব দামোদারপুর গ্রামের কাতলামারি বিল এলাকায় বুধবার দিবাগত রাত ১টার দিকে।

নিহত আইজল ও উজ্জল সম্পর্কে চাচা-ভাতিজা। আইজল মিয়া দামোদরপুর ইউনিয়নের পশ্চিম দামোদরপুর গ্রামের মৃত্যু ছফুর উদ্দিনের ছেলে ও উজ্জল মিয়া একই গ্রামের দুলাল মিয়ার ছেলে। আইজল পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, রাতে বাড়ির পাশ্ববর্তী কাতলার বিলে মাছ ধরতে যায় আইজল, উজ্জল মিয়াসহ স্থানীয় কয়েকজন। তারা বিলে নামতে পাশের একটি ধানের জমি দিয়ে হাটছিলেন। এসময় ধানের জমিতে দেয়া বিদ্যুতের তারে জড়িয়ে যায় আইজল, উজ্জল ও হারুন মিয়া। এতে ঘটনাস্থলেই মারা যায় আইজল ও উজ্জল মিয়া। আহত অবস্থায় উদ্ধার করা হারুনকে।

নিহতদের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, ইদুর মারতে বাড়ি থেকে ধানের জমিতে বিদ্যুতের লাইন টেনে নিয়ে যায় পূর্ব দামোদরপুর গ্রামের মৃত্যু নয়া মিয়ার ছেলে ফুল মিয়া। কিন্তু সেই বিদ্যুতের লাইন জিআই তারের সঙ্গে মাটিতে ফেলে রাখেন তিনি। খুঁটির পরিবর্তে মাটিতে বিদ্যুতের তার ফেলে রাখায় হতাহতের ঘটনা ঘটেছে। এমন ঘটনায় ফুল মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তাদের।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আহত হারুনকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। জমিতে বিদ্যুতের লাইন নেয়া ও মাটিতে তার ফেলে রাখায় হতাহতের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এ নিয়ে থানায় অপমৃত্যুর ইউডি মামলার প্রক্রিয়া চলছে।

গাইবান্ধায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ​

error: Content is protected !!

বিদ্যুৎ স্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

প্রকাশের সময়: ১০:৫০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯