শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামে মসজিদে নামাজরত অবস্থায় মারা গেলেন এক মুসল্লি। মৃত ওই মুসল্লির নাম আছর উদ্দিন। তিনি নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত গুল মোহাম্মদ আলির ছেলে।

গতকাল শুক্রবার (১১ অক্টোবর) ভোরে বাড়ির পার্শবতী কচাকাটা দাখিল মাদরাসা মসজিতে ফজরের নামাজ আদায় করার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, আছর উদ্দিন বড় ভালো লোক ছিলেন। তিনি নামাজ কাজা করতেন না। সব সময় দ্বিনের পথে চলতেন। নামাজরত অবস্থায় মসজিদের ভেতরে মৃত্যু সবার ভাগ্যে জোটে না।

স্থানীয় সমাজসেবক আনিছুর রহমান ব্যাপারী বলেন, আছর উদ্দিন আমার আত্মীয়। প্রতিদিন আমরা একসঙ্গেই ফজরের নামাজ কচাকাটা বাসস্ট্যান্ড মসজিদে পড়ি। আজ সে দাখিল মাদরাসা মসজিদে নামাজ পড়তে যান।

ফজরের নামাজ শেষ না হতেই ফোন আসে আছর উদ্দিন মসজিদেই মারা গেছেন। বেলা ১১টায় তাকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। তার পরিবার অত্যন্ত গরিব। তার পরিবারের প্রতি সহৃদ ব্যক্তিদের সহযোগিতার কামনা করেন তিনি।

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে তোলপাড়, জেলহাজতে বিএনপি-যুবদল-ছাত্রদল নেতা

error: Content is protected !!

নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

প্রকাশের সময়: ১১:৪২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪