মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজের ৫২ ঘন্টা পর এএসআই মুকুলের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার পদ্মানদীতে পুলিশের উপর হামলার ঘটনায় নিখোঁজের ৫২ ঘন্টা পর এএসআই মুকুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকাল আটটায় ঘটনাস্থল থেকে ৪৫ কি.মি. দূরে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ক্যাম্প পুলিশ ও নৌপুলিশের যৌথ সহায়তায় তার মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার শিলাইদহ ঘাট এলাকা থেকে এএসআই সদরুল হাসানের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

পুলিশ জানায়, আজ বুধবার সকাল আটটার দিকে পাবনার নাজিরগঞ্জ ঘাট এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে নাজিরগঞ্জ ক্যাম্প পুলিশ ও নৌপুলিশের যৌথ সহায়তায় উদ্ধার করা হয় মরদেহটি। পরে তারা নিশ্চিত হন মরদেহটি নিখোঁজ হওয়া এএসআই মুকুল হোসেনের।

গত ২৮ অক্টোবর সোমবার রাত ৩ টার দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া এলাকায় পদ্মা নদীতে দুর্বৃত্তদের হামলার স্বীকার হয় পুলিশ সদস্যরা। এসময় এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল হোসেন নদীতে পড়ে নিখোঁজ হয়। এই হামলার ঘটনায় আহত হন এএস আই নজরুল ইসলাম ও কয়া ইউনিয়ন পরিষদের ২ ইউপি সদস্য ছলিম হোসেন ও আনোয়ার হোসেন টিটন ।

চেকপোস্টে ধরা পড়ল ৯৯০ পিস বুপ্রেনরফিন, এক নারী মাদক কারবারি আটক

error: Content is protected !!

নিখোঁজের ৫২ ঘন্টা পর এএসআই মুকুলের মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: ০৪:৩৩:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪