মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পৌর বিএনপির আহবায়ক শহীদুজ্জামান শহীদের স্বেচ্ছাচারিতা এবং ফ্যাসিবাদের দোসরদের কমিটিতে অর্ন্তভুক্ত করার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০২:১৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৮৪৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : গাইবান্ধা পৌর বিএনপি’র আসন্ন সম্মেলনে অনিয়ম, অগঠনতান্ত্রিক, স্বেচ্ছাচারিতা ও বিগত সরকার আমলের সুবিধাভোগীদের কমিটিতে অন্তর্ভুক্ত করার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সদর পৌর বিএনপির একাংশ ।

দুপুরে গাইবান্ধা শহরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাইবান্ধা পৌর শাখার আহবায়ক কমিটির সদস্য সচিব লোটাস খান এ অভিযোগে নিয়ে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, পৌর বিএনপি আহবায়ক কমিটির আহবায়ক শহীদুজ্জামান শহীদ আসন্ন সম্মেলনে মনগড়া ভাবে নিজের মনমতো কমিটি সাজাতে দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগের সুবিধাভোগী দের সদস্য বানিয়েছেন।

এ ঘটনায় পৌর কমিটির সদস্য সচিব ও ৬ জন যুগ্ন আহবায়ক ইতিমধ্যে প্রমাণসহ কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত অভিযোগ করেছেন। কিন্তু সাংগঠনিক কোন নিয়ম নীতিকে তোয়াক্কা না করে শহীদুজ্জামান শহীদ জেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদককে ম্যানেজ করে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

অনুপ্রবেশকারীদের বাদ দিয়ে দলের প্রকৃত নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক নিয়ম নীতি মেনে কমিটি তৈরি ও সম্মেলনের জন্য কেন্দ্রীয় বিএনপি’র হস্তক্ষেপ কামনা করেন তারা।

সংবাদ সম্মেলনে বিএনপি’র পৌর কমিটির যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম রুবেল, অ্যাডভোকেট এ কে এম হানিফ বেলাল, ফরহাদ আলম ডাবলু সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

‘ছাত্রলীগ ট্যাগে’ যুবক গ্রেপ্তার: দুই মাস কারাগারে নাছিম, নবজাতকের মুখ দেখেননি বাবা

error: Content is protected !!

পৌর বিএনপির আহবায়ক শহীদুজ্জামান শহীদের স্বেচ্ছাচারিতা এবং ফ্যাসিবাদের দোসরদের কমিটিতে অর্ন্তভুক্ত করার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশের সময়: ০২:১৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫