বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ষড়যন্ত্র ও চক্রান্ত করে ক্ষমতায় থেকে নির্বাচন না দিয়ে দল গঠন করলে এদেশে আগুন জ্বলে যাবে- বিএনপি চেযার পার্সনের উপদেষ্টা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৭:৩১:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: ষড়যন্ত্র ও চক্রান্ত করে ক্ষমতায় থেকে নির্বাচন না দিয়ে দল গঠন করলে এদেশে আগুন জ্বলে যাবে। সে আগুন নিভাতে আপনাদের দেশ ছেড়ে পালাতে হবে। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়েছে কিন্তু আপনাদের পালিয়ে থাকারও দেশ খুঁজে পাবেন না।

তাই দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করে নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারি নিয়ে দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনুন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুন অর রশিদ।

সোমবার বিকেলে গাইবান্ধা জেলা বিএনপির আয়োজনে দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ ও পতিত সরকারের বিচার এবং দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবিতে গণজমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচন না দেয়ায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আজ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বর্তমান সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্যের দাম মানুষের নিয়ন্ত্রণের বাহিরে। বর্তমান সরকারকে বিএনপি সহযোগিতা করলেও আজ তাদের সাথে আচরণ সন্দেহজনক ।

দ্রুত জনগণের দীর্ঘদিনের চাহিদা ও আকাঙ্ক্ষার নির্বাচন দিয়ে দেশে স্বস্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে দাবি জানান।

গণজমায়াতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি ডা: মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টুটুল সহ জেলা ও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে গনজমায়েতে যোগ দেন নেতা কর্মীরা।

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে তোলপাড়, জেলহাজতে বিএনপি-যুবদল-ছাত্রদল নেতা

error: Content is protected !!

ষড়যন্ত্র ও চক্রান্ত করে ক্ষমতায় থেকে নির্বাচন না দিয়ে দল গঠন করলে এদেশে আগুন জ্বলে যাবে- বিএনপি চেযার পার্সনের উপদেষ্টা

প্রকাশের সময়: ০৭:৩১:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫