
বিশেষ প্রতিনিধি : গাইবান্ধায় ফেয়ার প্রাইসের চালের বস্তায় এখনো শেখ হাসিনার নামের স্লোগান দেখা গেছে। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা যায়, জেলার সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নে ‘শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা স্লোগান সম্বলিত বস্তায় ফেয়ার প্রাইসের চাল বিতরণ করার জন্য ডিলার পয়েন্টে দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে ডিলার রামপ্রসাদ সাহার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘গোডাউন থেকে যদি দেওয়া হয় তাহলে আমরা কী করব।
জানাযায়, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে ফেয়ার প্রাইসের চাল গত সোম ও মঙ্গলবার গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নে বিতরন করা হয়। এ সময় ঐ বিতরন কালে বস্তার গায়ে দেখা যায় শেখ হাসিনার নাম লেখা সকল বস্তা। ডিলার এই চাল সদর উপজেলা খাদ্য গোডাউন থেকে উত্তোলন করেন।
অথচ সারা দেশে এ ধরনের বিতর্কিত বস্তা ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি লেখা মুছে দেওয়ার জন্য সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেছি। তার পরেও কী কারণে ওই লেখা সম্বলিত বস্তা দিয়ে চাল দেওয়া হয়েছে তা আমার বোধগম্য নয়।’
এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান বলেন, ‘আমরা কালি দিয়ে ওই লেখাগুলো মুছে দিচ্ছি। মাত্র ২০-২৫ জন লেবার দিয়ে কাজ করতে হচ্ছে আমাদের। এর পরও দু-একটি বস্তায় অনিচ্ছাকৃতভাবে ওই স্লোগানসম্বলিত লেখা থেকে যেতে পারে।
নিজস্ব প্রতিবেদক 









