রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাদক সেবনের দায়ে যুবলীগ নেতাসহ ৩ জনের জেল-জরিমানা

পলাশবাড়ি  প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক সেবনের দায়ে যুবলীগ নেতাসহ ৩জনকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের জেল ও জরিমানা করা হয়।

আটককৃতরা হলেন,হোসেনপুর ইউপির হোসেনপুর গ্রামের আব্দুস সোবাহান মন্ডলের ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা জাহাঙ্গীর মন্ডল(৪২)করতোয়া পাড়া গ্রামের আজিমুদ্দিনের ছেলে মাসুদ মিয়া(৪০)গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি গ্রামের মুসা মন্ডলের ছেলে মোহাম্মদ নুহ মন্ডল(৪০)।

এদের মধ্যে জাহাঙ্গীর মন্ডলকে ৩মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা,মাসুদ মিয়াকে ৭ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা,মাসুদ মিয়াকে ৩মাস কারাদণ্ড ৫০ টাকা জরিমানা করা হয়।

বিকেল সাড়ে চারটার দিকে সময়ের কণ্ঠস্বরকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারি কমিশনার(ভুমি) আল ইয়াসা রহমান তাপাদার।

এ সময় মাদক দ্রব্য অধিদপ্তরের সদস্যরা ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারি কমিশনার(ভূমি) আল ইয়াসার রহমান তাপাদার গণ উত্তরণ কে জানান,অভিযোগের ভিত্তিতে তাদের বাড়ীতে গিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের পাওয়া গেলে তাদের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে।

জনপ্রিয়

মাদক নিরাময় কেন্দ্রের আড়ালে ‘টর্চার সেল’: যুবককে হাড়ভাঙ্গা নির্যাতন, গরম পানি থেরাপি! ​

error: Content is protected !!

মাদক সেবনের দায়ে যুবলীগ নেতাসহ ৩ জনের জেল-জরিমানা

প্রকাশের সময়: ০৭:০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫