বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাদক সহ ভুয়া সাংবাদিক আটক 

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৭:১৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ৩২৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :  কুড়িগ্রামের চিলমারী উপজেলায় এক ভুয়া সাংবাদিক ইয়াবা পাচারের সময় একটি মোটরসাইকেলসহ সেনাবাহিনীর হাতে ধরা পড়ে।

আজ সকাল সাড়ে ১১টায় উপজেলার পাম্পের মোড় এলাকা থেকে প্রেস স্টিকার লাগানো একটি মোটরসাইকেলসহ ওই ভুয়া সাংবাদিককে আটক করা হয়।

আটককৃত ওই ব্যক্তি হলেন উপজেলার সবুজ পাড়া গ্রামের মনির উদ্দিন সরকারের পুত্র নুর আলম। এসময় তার কাছে ১০ পিস ইয়াবাসহ বিক্রিত নগদ অর্থ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে আমরা ইয়াবাসহ নুর আলমকে আটক করে চিলমারী থানায় সোপর্দ করেছি।

স্থানীয়রা জানান, ঢাকা পোস্ট অনলাইন পত্রিকার লোগো এবং প্রেস সম্বলিত লেখা ব্যবহার করে মাদক পাচারের সময় সেনাবাহিনীর নিয়মিত টহল পরিচালনা চলাকালীন সময় আটকৃত ব্যক্তির নিকট হতে ১০ পিস ইয়াবাসহ একটি মোটরসাইকেলের জব্দ করে সেনাবাহিনী।

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে তোলপাড়, জেলহাজতে বিএনপি-যুবদল-ছাত্রদল নেতা

error: Content is protected !!

মাদক সহ ভুয়া সাংবাদিক আটক 

প্রকাশের সময়: ০৭:১৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫