বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাড়ে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টা,সেনাবাহিনী কর্তৃক আটক অভিযুক্ত

বিশেষ প্রতিনিধি : গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ভবানিপুর গ্রামে  ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শাকিল নামের যুবককে আটক করেছে সেনাবাহিনী।

গেল শনিবার বেলা ৩টার দিকে অভিযুক্ত শাকিল একই গ্রামের পার্শ্ববর্তি ছয় বছরের একটি শিশুকে ফুসলিয়ে  নির্জন একটি জায়গায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

সেখানে আতংকিত শিশুটির চিৎকারে স্থানীয়রা দ্রুত এগিয়ে এলে  পালিয়ে যায় ধর্ষনের চেষ্টাকারি শাকিল।

পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে রাত ২টার দিকে গাইবান্ধা সেনা ক্যাম্পের একটি দল ভবানিপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে শাকিলকে আটক করে।

গাইবান্ধা সেনা ক্যাম্পের কমান্ডার জানান, অভিযুক্তকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে । তিনি আরও জানান, সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ তৎপরতা চলমান থাকবে।
সেই সাথে তিনি যে কোনো অপরাধের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বানও জানিয়েছেন।

গাইবান্ধায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ​

error: Content is protected !!

সাড়ে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টা,সেনাবাহিনী কর্তৃক আটক অভিযুক্ত

প্রকাশের সময়: ১২:০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫