
গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের ব্যস্ততম কালীবাড়ি মুরগি হাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক মুরগি ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।
গতকাল রাত আনুমানিক ১০টার দিকে কালীবাড়ি মুরগি হাটে মুরগির খাঁচা রাখাকে কেন্দ্র করে দুই ব্যবসায়ীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ভয়াবহ সহিংসতায় রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধারাই গ্রামের ইয়াকুব আলীর ছেলে মুরগি ব্যবসায়ী ও যুব জামাত নেতা মিলনের সঙ্গে পার্শ্ববর্তী আরেক মুরগি ব্যবসায়ী পলাশবাড়ী পৌরশহরের গৃধারীপুর গ্রামের আব্দুল হকের ছেলে রেজাউলের কথা কাটাকাটি হয়। তর্ক চরমে পৌঁছালে মিলন ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে রেজাউলের পেটে আঘাত করেন এবং মাথায় কোপ দেন।
প্রকাশ্যে ও স্বদর্পে সংঘটিত এ হামলায় গুরুতর আহত হয়ে রেজাউল ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকারে আশপাশের ব্যবসায়ীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন।
পরে আহত রেজাউলকে তাৎক্ষণিকভাবে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ঘটনার পর কালীবাড়ি মুরগি হাট এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয়রা দ্রুত হামলাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.