গাইবান্ধা–৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ নাহিদুজ্জামান নিশাদের পক্ষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটাররা মিছিলে অংশ নেন।
মিছিলটি ওয়াহিদুজ্জামান বিশ্বাস তোহা, নজরুল ইসলাম নান্টু, নূরে আলম মণ্ডল লিংকন ও আসিফ সাজ্জাদ ছোটনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
হাঁস প্রতীকের পক্ষে আয়োজিত মিছিলটি কঞ্চিপাড়া ইউনিয়ন একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মদনেপাড়া হয়ে বালাসীঘাট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একাডেমি স্কুল মাঠে এসে শেষ হয়।এ সময় অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা আরও জানান, এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাঁর প্রতি সমর্থন জানাচ্ছেন।
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.