রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় সেনাবাহিনী ও র‍্যাব সদস্য পরিচয় দিয়ে অর্থ আদায়ের অভিযোগে যুবক গ্রেফতার

গাইবান্ধায় র‍্যাব ও সেনাবাহিনী’র সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে আল আমিন (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

এরআগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ধানঘড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আল আমিন কুড়িগ্রামের উলিপুর উপজেলার নারিকেলবাড়ি এলাকার আশরাফুল ইসলামের ছেলে।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের পক্ষ থেকে বলা হয়, সিএনজিতে যাতায়াতের সময় আল আমিন নিজেকে সেনাবাহিনীর সদস্য ও গাইবান্ধা র‍্যাব ক্যাম্পে কর্মরত বলে পরিচয় দেন। এতে বিশ্বাস স্থাপন করে এক সিএনজিচালক তার বেদখল হওয়া জমি উদ্ধারের জন্য সহায়তা চান। পরে আল-আমিন মোবাইল ফোনে তাকে গাইবান্ধা বাসস্ট্যান্ডে ডেকে এনে ১৪ হাজার টাকা নেন।টাকা নেওয়ার পর থেকেই আল আমিনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে ভুক্তভোগী র‍্যাব ক্যাম্পে খোঁজ নিয়ে জানতে পারেন, ওই নামে কোনো র‌্যাব সদস্য সেখানে কর্মরত নেই। এরপর তিনি গাইবান্ধা সদর থানায় প্রতারণার মামলা দায়ের করলে র‍্যাব তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় র‍্যাব অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেফতার করে।

উক্ত অভিযানের সময় তার কাছ থেকে সেনাবাহিনীর জুতা, ব্যাগ, হ্যান্ডকাফ, ভুয়া আইডি কার্ড, অফিসিয়াল সিল, মোবাইল পাস, নেমপ্লেট, সেনাবাহিনী লেখা স্টিকার, বিভিন্ন চাকরি সংক্রান্ত জাল নথিপত্র ও একাধিক সিমকার্ড উদ্ধার করা হয়।

গাইবান্ধা র‌্যাব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালকের (মিডিয়া) পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘আল আমিনকে আজ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরো বলেন, আল আমিন দীর্ঘদিন ধরে নিজেকে সেনাবাহিনী ও র‍্যাবের সদস্য পরিচয় দিয়ে মানুষের বিশ্বাস অর্জন করতেন। তিনি মোবাইলে ব্যবহৃত নম্বরগুলো কর্নেল, লে. কর্নেল ও ব্রিগেডিয়ার জেনারেলের নামে সংরক্ষণ করে প্রতারণার কৌশল চালাতেন। সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে টাকা নেওয়ার পর ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিতেন।

জনপ্রিয়

নতুন নেতৃত্বে এশিয়ান টেলিভিশনের সম্ভাবনা আরও প্রসারিত হবে

error: Content is protected !!

গাইবান্ধায় সেনাবাহিনী ও র‍্যাব সদস্য পরিচয় দিয়ে অর্থ আদায়ের অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশের সময়: ১০:৩০:২৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬