বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় যৌতুক না পেয়ে শিশুকন্যাসহ গৃহবধূকে নির্মম নির্যাতন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১০:৪৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে গুরুতর জখম ও শিশুকন্যাকে কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।এ ঘটনায় ভুক্তভোগীর বাবা পলাশবাড়ী থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলার খামার নড়াইল গ্রামের বাসিন্দা মমিনুল ইসলামের মেয়ে শারমিন আক্তার লিমার সঙ্গে গত ২৮ জুন ২০২৪ তারিখে ইসলামি শরিয়ত মোতাবেক সবুজ মিয়ার বিয়ে হয়।

 বিয়ের পর থেকেই স্বামী সবুজ মিয়া ও তার পরিবারের সদস্যরা যৌতুকের জন্য শারমিন আক্তার লিমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল।

এক পর্যায়ে শারমিন আক্তার লিমা একটি কন্যা সন্তান জন্ম দিলেও নির্যাতন বন্ধ হয়নি। পূর্বেও যৌতুকের দাবিতে মারধরের শিকার হয়ে তাকে রংপুর পপুলার হাসপাতালে চিকিৎসা নিতে হয়।

 স্থানীয়দের মধ্যস্থতায় আপাত সমঝোতা হলেও আসামিরা প্রতিশ্রুতি ভঙ্গ করে ফের নির্যাতন শুরু করে বলে অভিযোগ।

এজাহার  সূত্রে জানা যায়, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে শারমিন আক্তার লিমার কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করা হয়। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে স্বামী সবুজ মিয়া বাঁশের লাঠি দিয়ে চোখ, মাথা, পিঠ ও পায়ে বেধড়ক মারধর করে।

এ সময় শাশুড়ি ছবি রানী চুল টেনে ধরে মারধর করেন এবং অন্য আসামিরাও এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন।

একপর্যায়ে গৃহবধূ মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। তবে অভিযোগ রয়েছে, আসামিরা আট মাসের শিশুকন্যা ছামিয়া আক্তারকে জোরপূর্বক রেখে দিয়ে আহত অবস্থায় শারমিন আক্তার লিমাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেয়।

পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর বাবা জানান, ঢাকায় অবস্থান করায় থানায় আসতে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পলাশবাড়ী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এজাহার গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

পঞ্চগড়ে নির্বাচনের একদিন আগেই রণক্ষেত্র

error: Content is protected !!

গাইবান্ধায় যৌতুক না পেয়ে শিশুকন্যাসহ গৃহবধূকে নির্মম নির্যাতন

প্রকাশের সময়: ১০:৪৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬