শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাদক নিরাময় কেন্দ্রের আড়ালে ‘টর্চার সেল’: যুবককে হাড়ভাঙ্গা নির্যাতন, গরম পানি থেরাপি! ​

​গাইবান্ধা জেলা শহরের ভিএইড রোড এলাকায় অবস্থিত গণ-উন্নয়ন কেন্দ্র (GUK) মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের আড়ালে ভয়ংকর এক ‘টর্চার সেল’-এর সন্ধান পাওয়া গেছে। চিকিৎসার নামে সেখানে মাদকসেবীদের ওপর চালানো হচ্ছে পৈশাচিক নির্যাতন। সম্প্রতি মোঃ সাগর মিয়া (২৪) নামে এক যুবককে হাত-পা বেঁধে রাতভর লাঠিপেটা এবং নাকে গরম পানি ঢেলে নির্যাতনের অভিযোগ উঠেছে কেন্দ্রের কর্মকর্তাদের বিরুদ্ধে।

ভুক্তভোগীর পিতা মোঃ রেজাউল ইসলামের দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, এক মাস আগে মাদকাসক্তি থেকে ফেরাতে ছেলেকে GUK-এর ওই কেন্দ্রে ভর্তি করেন তিনি। কিন্তু সেখানে আগের একটি মামলার সাক্ষী হওয়ার জেরে সাগরের ওপর ক্ষুব্ধ ছিল কেন্দ্রের বর্তমান কর্মকর্তারা। গত ৩০ ফেব্রুয়ারি রাত ১০টা থেকে পরদিন সকাল পর্যন্ত ১নং আসামি নির্বাহী প্রধান এম.এ আব্দুস সালামের নির্দেশে রাফি, সাহানসহ অজ্ঞাত ৫-৬ জন সাগরকে পৈশাচিক কায়দায় নির্যাতন করে।

ভুক্তভোগী সাগরের ভাষ্যমতে, তার দুই হাত ও পা বেঁধে পায়ের তলায় লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। বর্বরতার চরম সীমায় পৌঁছে আসামিরা সাগরের নাকের ভেতর গরম পানি ঢেলে দেয়। এই অমানুষিক নির্যাতনে সাগরের কোমরের হাড় এবং ডান পায়ের হাঁটুর নিচের হাড় ভেঙে যায়। একপর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেললে দায়সারা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে কর্তৃপক্ষ।

গত ৫ মার্চ বিকেলে স্বজনরা সাগরের সাথে দেখা করতে গেলে তাকে দুই ব্যক্তির কাঁধে ভর দিয়ে খুঁড়িয়ে আসতে দেখা যায়। ছেলের অবস্থা দেখে পরিবারের সদস্যরা তাকে উন্নত চিকিৎসার জন্য নিতে চাইলে কেন্দ্রের কর্মকর্তারা হুমকি-ধামকি দিয়ে তাদের তাড়িয়ে দেয়। পরবর্তীতে রাত ১০টার দিকে স্থানীয় সাংবাদিক ও স্বজনদের সহায়তায় মুমূর্ষু অবস্থায় সাগরকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় রেজাউল ইসলাম বাদী হয়ে ৩ জন নামীয় এবং ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবার আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং এই ‘টর্চার সেল’ বন্ধের দাবি জানিয়েছে। দাঙ্গাবাজ ও আইন অমান্যকারী এই চক্রটি মাদক নিরাময় কেন্দ্রের পবিত্র সাইনবোর্ড ব্যবহার করে দীর্ঘদিন ধরে এমন মানবাধিকার লঙ্ঘন করে আসছে বলে স্থানীয়দের অভিযোগ।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জের সাথে কথা বললে তিনি জানান অভিযোগের প্রেক্ষিতে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থ গ্রহন করা হবে।

জনপ্রিয়

error: Content is protected !!

মাদক নিরাময় কেন্দ্রের আড়ালে ‘টর্চার সেল’: যুবককে হাড়ভাঙ্গা নির্যাতন, গরম পানি থেরাপি! ​

প্রকাশের সময়: ০৩:০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬