রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক নারী দিবসে নারীমুক্তি কেন্দ্রের সমাবেশ: মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার ডাক

​নারীর মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আজ রোববার বেলা ১২টায় শহরের ১নং রেলগেটে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

​সংগঠনের জেলা সভাপতি সুভাসিনী দেবীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী। এছাড়াও বক্তব্য প্রদান করেন স্কুল শিক্ষিকা নিশাত পারভীন বর্না, মাসুদা আক্তার, কলি রানী এবং আশরাফি আশা প্রমুখ।

​বক্তারা নারী দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে বলেন,
​”১৮৫৭ সালের এই দিনে নিউইয়র্কের সুতা কারখানায় মজুরি বৈষম্য ও অমানবিক কর্মপরিবেশের বিরুদ্ধে যে আন্দোলনের সূচনা হয়েছিল, আজ দেড়শ বছর পরেও নারী তার পূর্ণ মর্যাদা ও সমঅধিকার পায়নি। ১৯১০ সালে ক্লারা জেৎকিনের প্রস্তাবিত সেই সংগ্রামের চেতনাকে ধারণ করেই আমাদের বৈষম্যহীন সমাজ বিনির্মাণে এগিয়ে যেতে হবে।”

​এছাড়াও সারাদেশে অব্যাহত নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যা বন্ধ করতে হবে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সেই সাথে মব ভায়োলেন্স, সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে সব ধরনের হয়রানি বন্ধ, অপসংস্কৃতি, অশ্লীলতা, মাদক, জুয়া এবং পর্নোগ্রাফি বন্ধের পাশাপাশি কুসংস্কার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

​বক্তারা শুধুমাত্র দেশীয় প্রেক্ষাপট নয়, বরং বিশ্বজুড়ে নারী ও মানবতার লাঞ্ছনার প্রতিবাদ জানান। তারা ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সমাবেশ শেষে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জনপ্রিয়

error: Content is protected !!

আন্তর্জাতিক নারী দিবসে নারীমুক্তি কেন্দ্রের সমাবেশ: মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার ডাক

প্রকাশের সময়: ০২:০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬