প্রকাশের সময়:
০৬:৩৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
৪১
বার পড়া হয়েছে
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে একাব্বর আলী নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গত রোববার (৮ মার্চ ২০২৬) নারায়ণগঞ্জ ও রাজধানীর কদমতলী এলাকায় পৃথক দুটি যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মধ্য বেলকা ঝাঁকুয়াপাড়া গ্রামের মৃত আজি জুয়াড়ুর ছেলে মোঃ নুরু মিয়া (৩৮) এবং একই এলাকার মোঃ আব্দুর রহিম হাজীর ছেলে মোঃ মোজাম্মেল (৪৮)।র্যাব জানায়, সুন্দরগঞ্জ এলাকার বাসিন্দা একাব্বর আলীর সঙ্গে তার প্রতিবেশী ও শরিকদের দীর্ঘ দিন ধরে পৈত্রিক জমি নিয়ে বিরোধ চলছিল। গত ৬ মার্চ সকালে আসামিরা লাঠিসোঁটা নিয়ে জোরপূর্বক একাব্বর আলীর জমিতে চাষ করতে শুরু করেন। ভিকটিম বাধা দিলে তাকে ধাওয়া করা হয় এবং পরবর্তীতে তার বাড়ির গেটের সামনে মাথায় লাঠি দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়।
আহত একাব্বর আলীকে প্রথমে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই (৬ মার্চ) তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে মোঃ নুর আলম মিয়া বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে আসামিদের ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করে র্যাব।
প্রথম অভিযানে ৮ মার্চ বিকেল ৩:৩০ মিনিটে র্যাব-১৩ (রংপুর) ও র্যাব-১১ (নারায়ণগঞ্জ) এর যৌথ দল নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন চানমারি এলাকায় অভিযান চালিয়ে আসামি নুরু মিয়াকে গ্রেফতার করে। পরেদ্বিতীয় অভিযানে একই দিন রাত ৯:৩০ মিনিটে রাজধানীর কদমতলী থানাধীন তুষারধারা সাদ্দাম মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মামলার অপর আসামি মোঃ মোজাম্মেলকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।