
গাইবান্ধায় বিয়ের আনন্দ শেষ হতে না হতেই সামনে এসেছে এক চাঞ্চল্যকর ও ন্যাক্কারজনক ঘটনা। অভিযোগ উঠেছে, বিয়ের মাত্র ২৪ ঘণ্টার মাথায় এক সেনা সদস্যের নববধূকে পরিকল্পিতভাবে ডেকে এনে জোরপূর্বক তালাকনামায় স্বাক্ষর করানোর চেষ্টা করেছে একটি সংঘবদ্ধ চক্র।
ঘটনাটি ঘটেছে গাইবান্ধা সদর উপজেলার ঐতিহাসিক পোড়া চা’র দোকান এলাকায়, যেখানে কৌশলে ডেকে এনে নববধূকে একপ্রকার অবরুদ্ধ অবস্থায় তালাকের কাগজে সই করতে চাপ দেওয়া হয়।

সাহসী প্রতিবাদে ভেস্তে যায় পরিকল্পনা বিশ্বস্ত সূত্রে জানা যায়, বিকেল বেলায় ফাঁদ পেতে ওই তরুণীকে সেখানে আনা হয়। এরপর তাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ডিভোর্স পেপারে স্বাক্ষর করতে চাপ সৃষ্টি করা হয়।
কিন্তু পরিস্থিতি বুঝতে পেরে সাহসী ওই নববধূ তীব্র প্রতিবাদ জানান এবং সামনে থাকা সরকারি স্ট্যাম্প ছিঁড়ে ফেলেন, ফলে চক্রটির পরিকল্পনা প্রাথমিকভাবে ভেস্তে যায়।
অভিযোগ উঠেছে, পুরো ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন সোনার দোকানের কর্মচারী রেজাউল, যিনি সেনা সদস্য রোহানের বাবা। তার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বড় ছেলে রোমান।
স্থানীয় সূত্র বলছে, রোমানের সঙ্গে ৭–৮ জন ভাড়াটে সহযোগী ওই রাতে ঘটনাস্থলে উপস্থিত ছিল।
আরও বিস্ময়কর বিষয় হলো—গাইবান্ধা জেলার একজন কথিত সাংবাদিকের বিরুদ্ধেও এই ষড়যন্ত্রে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে।
চা দোকানের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর নববধূ রিতুকে আবার তার নিজ বাড়িতে পাঠানো হয়। কিন্তু সেখানেই শেষ হয়নি নাটক।
অভিযোগ রয়েছে, সদর উপজেলার একটি এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় কাজী নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে পুরো ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন।এবং তার সহযোগী হিসেবে পরিচিত ‘ভায়া কাজী’ মোতালেব মিয়া মধ্যরাত পর্যন্ত নাটকীয় পরিস্থিতি তৈরি করে সেনা সদস্যের পরিবারকে মানসিকভাবে চাপে রাখার চেষ্টা করেন।এবং তালাকের ছেঁড়া কাগজ বাবদ তাদেরকে আটকিয়ে রেখে মোটা অংকের টাকা হাতিয়ে নিতে দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ইন্দ্রা পার এলাকার এক স্ট্যাম্প বিক্রেতা জানান—“রাত প্রায় তিনটার দিকে কাজী ও তার বাবা এসে আমার কাছ থেকে তিনটি ৩০০ টাকার স্ট্যাম্প নেন।তাদের কাছে শুনতে চাইলে তিনি বিষয়টা খোলাখুলি বলেন, এবং একই সাথে আরো বলেন ছেলের বাড়ির সকলকে আটকিয়ে রেখেছি, তখনই মনে হয়েছে নতুন করে কোনো নথি তৈরির চেষ্টা হচ্ছিল।”
স্থানীয়দের দাবি, সেই রাতেই জাল নথি তৈরির তৎপরতা চলছিল এবং সেনা সদস্য, তার বাবা ও বড় ভাইকে বিভিন্নভাবে আটকে রাখা হয়।
অর্থ লেনদেনের অভিযোগ শুধু তাই নয়, বিষয়টি ধামাচাপা দিতে মোটা অঙ্কের অর্থ লেনদেন হয়েছে বলেও স্থানীয়দের অভিযোগ।
এ ঘটনায় রনি মিয়া নামে এক মাদ্রাসা শিক্ষককেও ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা করতে দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

একজন কর্মরত সেনা সদস্যের উপস্থিতিতে তার নববধূর সঙ্গে এমন আচরণের অভিযোগে গাইবান্ধা জুড়ে তীব্র ক্ষোভ ও আলোচনা শুরু হয়েছে।
সরকারি স্ট্যাম্প ছিঁড়ে ফেলে প্রতিবাদ জানালেও অভিযুক্তরা এখনো প্রভাবের বলয়ে বহাল তবিয়তে রয়েছে বলে অভিযোগ উঠেছে।
সেই সাথে সেনা নীতি লঙ্ঘন করে সেনা সদস্য রোহান শুধু মাত্র টাকার লোভে বিয়ে করেছিল এবং সেই বিয়ের দেনমোহর করা হয়েছে ১৭ লক্ষ ৯৬ হাজার টাকা। একজন সেনা সদস্য কি পরিমান টাকা যৌতুক হিসেবে গ্রহন করলে এত টাকা দেন মোহর করতে পারে এ নিয়ে প্রশ্ন রয়েছে সুধি সমাজের।
পাশাপাশি আরো প্রশ্ন উঠছে—এক নারীর আর্তনাদ কি প্রভাবশালীদের টাকার দাপটে চাপা পড়ে যাবে? নাকি সত্য উন্মোচিত হবে?
এই ঘটনার নেপথ্যের আরও বিস্ফোরক তথ্য নিয়ে শিগগিরই আসছে আমাদের অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্ব।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.