
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের কৃতী সন্তান মো.আহসান হাবীব পলাশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। তার এ নিয়োগের খবরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।
সোমবার (১৬ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে র্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালনকারী মো. আহসান হাবীব পলাশকে জনস্বার্থে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়রা জানান, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের সন্তান আহসান হাবীব পলাশ দীর্ঘদিন ধরে সততা ও দক্ষতার সঙ্গে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তার এ নিয়োগে গাইবান্ধাবাসী গর্বিত এবং আনন্দিত।
জেলার সচেতন মহল মনে করেন, একজন মেধাবী ও দক্ষ কর্মকর্তা হিসেবে তার নেতৃত্বে র্যাব আরও কার্যকর ভূমিকা পালন করবে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.