
দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র নারী প্রার্থীরা 'হুইলচেয়ার অ্যাসিস্ট্যান্ট' পদে আবেদনের সুযোগ পাবেন। ১৬ মার্চ থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩০ মার্চ, ২০২৬ পর্যন্ত।
পদের নাম: নারী হুইলচেয়ার অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান (সর্বোচ্চ এইচএসসি পাশ প্রার্থীরাও আবেদন করতে পারবেন)।
প্রার্থীর যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি:
লিঙ্গ: শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়সসীমা: ১৮ থেকে ২৭ বছর। শারীরিক যোগ্যতা: শারীরিকভাবে শক্তিশালী এবং চাপের মধ্যে কাজ করার মানসিকতা থাকতে হবে।
অভিজ্ঞতা: এই পদের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
প্রধান দায়িত্বসমূহ: বিমানবন্দরে বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের বন্ধুসুলভ আচরণে স্বাগত জানানো।
ব্যস্ত বিমানবন্দরে দক্ষতার সাথে হুইলচেয়ার পরিচালনা করা।যাত্রীদের বিমানে ওঠা-নামা এবং সিটে বসতে সহায়তা করা।
যাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া এবং তথ্য দিয়ে সহযোগিতা করা। হুইলচেয়ারের পরিচ্ছন্নতা ও কার্যকারিতা নিশ্চিত করা।
নিরাপত্তা কর্মী ও গ্রাউন্ড স্টাফদের সাথে সমন্বয় করে যাত্রীদের ভ্রমণ আরামদায়ক করা।
মাসিক বেতন: ১৪,০০০ টাকা।
খাবার সুবিধা: ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা অথবা দুপুরের খাবার।
উৎসব ভাতা: প্রবেশন পিরিয়ড শেষে বছরে দুটি উৎসব ভাতা।
অন্যান্য: কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য আকর্ষণীয় সুবিধা প্রদান করা হবে।
চাকরির ধরণ ও কর্মস্থল:
ধরণ: ফুল টাইম (অফিস ভিত্তিক)। কর্মস্থল: ঢাকা (হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর)।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এবং আবেদন করতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অফিসিয়াল ক্যারিয়ার পোর্টালে ভিজিট করুন।
আবেদনের শেষ সময়: ৩০ মার্চ, ২০২৬।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.