
বুধবার বিকেল ৫টায় গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এরপর দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও আলোচনা সভায় ২৫ মার্চের ভয়াল স্মৃতির কথা স্মরণ করেন বক্তারা।
আলোচনা সভায় বক্তব্য দেন রাজনীতিবিদ ওয়াজিউর রহমান রাফেল, মুক্তিযুদ্ধ গবেষক জহুরুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, ওয়াশিকার ইকবাল মাজু, গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু এবং রাজনৈতিক নেতা মিহির ঘোষ।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের জেলা সভাপতি কবি দেবাশীষ দাশ দেবু, নারীনেত্রী ও সাংবাদিক রিক্তু প্রসাদ, শহীদ পরিবারের সদস্য প্রবীর চক্রবর্তী, কর্মসূচি সংগঠক মুরাদজ্জামান রব্বানী, সাবেক ভিপি দিলিপ সরকার, নওশাদুজ্জামান নওশাদ, শিরিন আকতার, সোমাসেন এবং রামকৃষ্ণসহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, "মুক্তিযুদ্ধের চেতনা ছিল একটি অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র গঠন করা। অথচ স্বাধীনতার এত বছর পরেও দেশের অনেক বধ্যভূমি ও গণকবর দখল, অবহেলা কিংবা অজ্ঞতার কারণে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। অনেক স্থান এখনো চিহ্নিতই করা হয়নি।" বক্তারা অবিলম্বে গাইবান্ধা স্টেডিয়াম সংলগ্ন প্রধান বধ্যভূমিটি সংস্কার করে সেখানে একটি স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণের জোর দাবি জানান, যাতে ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে।
আলোচনা শেষে সন্ধ্যায় একটি বিশাল আলোর মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে স্টেডিয়াম সংলগ্ন প্রধান বধ্যভূমিতে গিয়ে শেষ হয়। সেখানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন কর্মসূচিতে অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.