
গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ওসিসহ পুলিশ সদস্য ও পুলিশ কর্মকর্তাদের মারধরের ঘটনার মুলহোতা পলাশবাড়ী পৌর জামায়াতে ইসলামীর সাবেক আমির মিজানুর রহমান মিজান কে আটক করেছে ডিবি পুলিশ।
আটক মিজানুর রহমান মিজান পলাশবাড়ী পৌর জামায়াতের সাবেক আমীর এবং উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। সে পৌর এলাকার গৃধারীপুর গ্রামের গোলাম মোস্তফা 'র ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) ভোররাতে পৌর শহরের গৃধারীপুর এলাকার নিজ বাসা থেকে মিজানুর রহমানকে আটক করে ডিবি পুলিশ। একই সময় তার বাবা গোলাম মোস্তফাকে ঘোড়াঘাট এলাকা থেকে আটক করা হলেও সকালে তাকে ছেড়ে দেওয়া হয়।
থানা ও প্রত্যক্ষদর্শী সূত্র নিশ্চিত করেছে যে, পলাশবাড়ী থানার হামলার ঘটনায় মুলহোতা হিসাবে আটক মিজানুর রহমানকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গাইবান্ধা ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
এবিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন জানান,থানায় হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।
উল্লেখ্য, গত ২৫ মার্চ রাতে পলাশবাড়ী থানায় ঘটে যাওয়া ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশের পর হতে জড়িতদের গ্রেফতারে পুলিশী অভিযানের পাশাপাশি অভিযান পরিচালনা করছে জেলা গোয়েন্দা পুলিশসহ অন্যান্য আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। চলমান এ অভিযানে উক্ত ঘটনায় মিজানুর রহমান মিজানের সম্পৃততা পাওয়ায় তাকে আটক করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.