
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলার ঘটনায় নূর আলম নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গেল ৩০ মার্চ রাজাহার ইউনিয়নের নওগাঁ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, গেল ৩০ মার্চ দুপুরে রাজাহার ইউনিয়নের নওগাঁ এলাকায় একটি মারপিটের ঘটনার খবর পেয়ে সেখানে যান গোবিন্দগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও এশিয়ান টিভির প্রতিনিধি মাহমুদ খানসহ তিন সাংবাদিক। ভিডিও চিত্র ধারণের সময় স্থানীয় যুবদল নেতা নুরুন্নবী ও তার সহযোগীরা সাংবাদিকদের ওপর লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
এ সময় তারা সাংবাদিকদের মারধর করে এবং ভিডিও ধারণ করা মোবাইল ফোন ভাঙচুর করে। গুরুত্বর আহত অবস্থায় সাংবাদিক মাহমুদ খান ও জোবাইদুর রহমান সাগরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযান চালিয়ে নূর আলম নামে এক আসামিকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। তবে প্রধান আসামি নুরুন্নবী এখনো পলাতক রয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িত সবার দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.