
দেশজুড়ে যখন হাম রোগের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং গত ২৪ ঘণ্টায় ১০ জন শিশুর মৃত্যুতে জনমনে আতঙ্ক বিরাজ করছে, গাইবান্ধা জেলাও এর বাহিরে নয় ঠিক তখনই গাইবান্ধার 'স্নিগ্ধ জ্ঞানের আলো বিদ্যাপীঠ' নামক একটি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারি স্বাস্থ্যবিধি ও সতর্কতা উপেক্ষা করে আগামী ১১ এপ্রিল ২০২৬ তারিখে বগুড়ার মমইন-এ বনভোজনের (পিকনিক) আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। মৃত্যুর মিছিলেও থামছে না এদের ব্যবসায়িক লালসা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হামের প্রকোপে শিশুদের মৃত্যু যখন একটি জাতীয় সতর্কবার্তায় পরিণত হয়েছে, তখন এই প্রতিষ্ঠানটি শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৮৫০ টাকা চাঁদা ধার্য করেছে। অভিযোগ উঠেছে, নিছক ব্যবসায়িক মুনাফার উদ্দেশ্যে এই চরম স্বাস্থ্যঝুঁকিপূর্ণ সময়ে শিশুদের জনসমাগমে নিয়ে যাওয়ার আয়োজন করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যেখানে হামের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব ও জমায়েত পরিহার করা জরুরি, সেখানে এমন প্রমোদ ভ্রমণ শিশুদের গণ-সংক্রমণের মুখে ঠেলে দেওয়ার নামান্তর।
একাধিক অভিভাবক অভিযোগ করেছেন যে, তারা এই মুহূর্তে সন্তানদের পাঠাতে অনিচ্ছুক হওয়া সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষ শিশুদের বিভিন্নভাবে প্রলুব্ধ ও প্রভাবিত করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক জানান:
"চারপাশে শিশুরা মারা যাচ্ছে, আর স্কুল কর্তৃপক্ষ আমাদের ওপর আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি করছে পিকনিকে পাঠানোর জন্য। এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কাজ হতে পারে না, এটা স্রেফ ব্যবসা।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেখানে শিশুদের সুরক্ষায় বিশেষ নির্দেশনা দেওয়া হচ্ছে, সেখানে 'স্নিগ্ধ জ্ঞানের আলো বিদ্যাপীঠ'-এর এই 'দুঃসাহসিক' পদক্ষেপ সরকারি আইন ও নৈতিকতার পরিপন্থী। জনস্বাস্থ্য সচেতনরা এই আয়োজনকে "গণ-অসুস্থতার নিমন্ত্রণ" বলে অভিহিত করেছেন।
একটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল দায়িত্ব শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করা। মহামারির এই সন্ধিক্ষণে কোমলমতি শিশুদের জীবন নিয়ে এমন ছিনিমিনি খেলা কেবল দায়িত্বহীনতাই নয়, বরং অমানবিক অপরাধ। সচেতন মহল অবিলম্বে স্থানীয় প্রশাসন ও জেলা শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপ দাবি করছেন যাতে এই আত্মঘাতী পিকনিক বন্ধ করা হয়। এই প্রতিষ্ঠানের আরো অনিয়ম দুর্ণিতির আপডেট জানতে চোখ রাখুন
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.