
পহেলা বৈশাখের আনন্দ উদযাপনের মুহূর্তটি বিষাদে রূপ নিল গাইবান্ধায়। বাংলা নববর্ষের প্রথম দিনে ঘাঘট নদির ভেড়ামারা ব্রীজ এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হয় সাদাত (১৪) নামে এক স্কুল ছাত্র।
নিখোজ সাদাত গাইবান্ধা এসকেএস (SKS) স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুরে নববর্ষের উৎসবের মাঝে ৭ জন বন্ধু বান্ধবির সাথে ঘাঘট নদে গোসল করতে নামে সাদাত। একপর্যায়ে নদীর গভীর স্রোতে সে তলিয়ে যায়। তার সাথে থাকা বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালায়। পরবর্তীতে গাইবান্ধা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা এসে প্রায ৪ ঘন্টা চেষ্টা চালিয়েও উদ্ধার করতে পারে নি।
উৎসবের দিনে মেধাবী এই শিক্ষার্থীর নিখোজ হওয়ায় পরিবারসহ পুরো এলাকায় শোকের মাতম চলছে। সহপাঠী ও শিক্ষকরা সাদাতের এই আকস্মিক নিখোজ হওয়াতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার,রিফাত আল মামুন, জানান
পানির গভিরতা বেশি থাকায় ডুবুরিদল নিখোজ সাদাত কে উদ্ধার করতে না পাওয়ায় রংপুরের ডুবরি দলের সাহায্য চেয়েছেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.