প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ১০:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৫:২১ পি.এম
পুলিশি উপস্থিতিতেই ফিলিং স্টেশনে বাইক আরোহীকে মারধর: জনমনে ক্ষোভ

গাইবান্ধা জেলা শহরের ব্যস্ততম এলাকা কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ‘কাদির এন্ড সন্স’ ফিলিং স্টেশনে আজ দুপুরে এক নজিরবিহীন ও উদ্বেগজনক ঘটনা ঘটেছে। জ্বালানি তেল নিতে এসে স্টেশনের কর্মীদের হাতে নির্মম মারধরের শিকার হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। তবে ঘটনার চেয়েও বেশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সেখানে উপস্থিত পুলিশের ভূমিকা নিয়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই ওই যুবককে লাঞ্ছিত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে ওই মোটরসাইকেল আরোহী তার বাইকে পেট্রোল নিতে ‘কাদির এন্ড সন্স’ ফিলিং স্টেশনে যান। তেল নেওয়াকে কেন্দ্র করে স্টেশনের জনৈক কর্মীর সাথে তার সামান্য কথা কাটাকাটি হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং স্টেশনের কয়েকজন কর্মী সংঘবদ্ধ হয়ে ওই আরোহীর ওপর চড়াও হন। অভিযোগ উঠেছে, জনসম্মুখেই তাকে উপর্যুপরি কিল-ঘুষি মেরে রক্তাক্ত করা হয়।ঘটনার সময় সেখানে পুলিশের উপস্থিতি ছিল বলে নিশ্চিত করেছেন একাধিক প্রত্যক্ষদর্শী। স্থানীয়দের অভিযোগ, পুলিশ সদস্যের সামনেই মারধরের ঘটনা ঘটলেও হামলাকারীদের থামাতে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। এই ‘নিরব দর্শক’ ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সচেতন মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
পুলিশের উপস্থিতিতেও যদি সাধারণ নাগরিক নিরাপদ না থাকেন, তবে নিরাপত্তার জায়গা কোথায়?
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.