প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৩:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ২:০৮ পি.এম
মার্চ মাসের শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হলেন জাহাঙ্গীর

গাইবান্ধা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ট্রাফিক বিভাগে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ মার্চ/২০২৬ মাসের শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সার্জেন্ট জাহাঙ্গীর। পেশাগত দায়িত্ব পালন, ট্রাফিক আইন শৃঙ্খলা রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়।গতকাল জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে জাহাঙ্গীর-এর হাতে শ্রেষ্ঠত্বের এই পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন গাইবান্ধার মাননীয় পুলিশ সুপার মহোদয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মহোদয়সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পুরস্কার প্রদানকালে পুলিশ সুপার মহোদয় বলেন, "এই স্বীকৃতি শুধুমাত্র একটি পুরস্কার নয়, বরং এটি প্রতিটি ভালো কাজের জন্য অনুপ্রেরণা। এটি অন্যদেরও জনসেবায় এবং অর্পিত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে।
"সম্মাননা প্রাপ্তির বিষয়ে সার্জেন্ট জাহাঙ্গীর তার প্রতিক্রিয়ায় বলেন, "এই অর্জন আমার একার নয়, এটি পুরো ট্রাফিক বিভাগের টিমের অর্জন। এই পুরস্কার আমাকে আগামীতে আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে অনুপ্রেরণা জোগাবে।"উল্লেখ্য, জেলা পুলিশের পক্ষ থেকে প্রতি মাসেই কাজের গুণগত মান ও কর্মতৎপরতার ভিত্তিতে বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের এই ধরনের বিশেষ সম্মাননা প্রদান করা হয়ে থাকে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.