
সরকারি প্রতিষ্ঠানের অতি গুরুত্বপূর্ণ এবং গোপন তথ্য যখন ব্যক্তিগত স্বার্থে বাজারে বিক্রি হয়, তখন সেই প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এমনই এক গুরুতর অভিযোগ উঠেছে সুন্দরগঞ্জ উপজেলা ইন্জিনিয়র অফিসের উপ-সহকারী প্রকৌশলী কাজী মাহবুবুর রহমান মিলনের
বিরুদ্ধে। নিজের অনিয়ম ঢাকতে এবং পকেট ভারী করার নেশায় তিনি স্থানীয় একদল অসাধু সাংবাদিককে ‘ব্যক্তিগত দালাল’ হিসেবে ব্যবহার করছেন বলে জানা গেছে।
অনুসন্ধানে জানা যায়, কাজী মাহবুবুর রহমান মিলনের অফিসের অভ্যন্তরীণ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোপনীয় ফাইল ও তথ্য কৌশলে তার অনুগত স্থানীয় সাংবাদিকদের হাতে পৌঁছে দেন। বিনিময়ে ওই সাংবাদিকদের মাধ্যমে বিভিন্ন পক্ষকে ভয় দেখিয়ে বা সুবিধা পাইয়ে দিয়ে নিয়মিত মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছেন তিনি। সরকারি দপ্তরের গোপনীয়তা রক্ষা করার শপথ থাকলেও কাজী মাহবুবুর রহমান মিলনের কাছে নিজের ‘পকেট ভারী’ করাই এখন মুখ্য হয়ে দাঁড়িয়েছে।
সাধারণত কোনো বড় অনিয়ম বা দুর্নীতির তথ্য জেলা পর্যায়ের মূলধারার সংবাদকর্মীদের নজরে এলে তারা যাচাই-বাছাই শুরু করেন। কিন্তু কাজী মাহবুবুর রহমান মিলনের ক্ষেত্রে চিত্রটা ভিন্ন। জেলা পর্যায়ের কোনো সাংবাদিক যদি তার দপ্তরের কোনো অনিয়ম নিয়ে তথ্য জানতে চান বা সংবাদ প্রকাশ করতে চান, তখনই তিনি তার ‘নিযুক্ত’ স্থানীয় দালাল সাংবাদিকদের মাঠে নামিয়ে দেন।
অফিসে তার এই ‘অদ্ভুদ আচরণে’ অতিষ্ঠ সহকর্মীরাও। ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথ্য বাইরে পাচার করে তিনি একদিকে যেমন প্রতিষ্ঠানের শৃঙ্খলা নষ্ট করছেন, অন্যদিকে স্থানীয় সাংবাদিকদের ঢাল হিসেবে ব্যবহার করে নিজের একক রাজত্ব কায়েম করেছেন। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে তিনি যেন এক ‘অদৃশ্য ক্ষমতার’ মালিক হয়ে উঠেছেন।
একজন সরকারি কর্মচারী হয়ে কীভাবে তিনি অফিসের তথ্য বাইরে পাচার করেন এবং সাংবাদিকদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেন, তা নিয়ে সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে উপজেলা ইন্জিনিয়র তপন চন্দ্রের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করার পাশাপাশি নির্বাহি প্রকৌশলী বরাবরে লিখিত অভিযোগ করবেন বলে জানান।
অন্যদিকে বিষয়টি নিয়ে কাজী মাহবুবুর রহমান মিলনের মন্তব্য জানতে চাইলে তিনি বারবার ভুল করেছেন স্বীকার করলেও কোনো সদুত্তর দিতে পারেননি।
সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট মহলের দাবি, এই দুর্নীতিবাজ ও তথ্য পাচারকারী উপ-সহকারী প্রকৌশলী কাজী মাহবুবুর রহমান মিলনের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় তদন্ত শুরু করা হোক। অন্যথায় সরকারি প্রতিষ্ঠানের গোপনীয়তা এবং স্বচ্ছতা বড় ধরনের হুমকির মুখে পড়বে।
(এই মাহবুবের আরো অপকর্ম জানতে চোখ রাখুন আমাদের আগামি পর্বে)
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.