
গাইবান্ধার সাঘাটায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ অনলাইন জুয়া সিন্ডিকেট চালানোর অভিযোগে দুই মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে শাফিন আহমেদ বিপুল নামে একজন মাস্টার এজেন্ট রয়েছেন, যিনি এই চক্রের সমন্বয়ক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। তার সহযোগী হিসেবে গ্রেপ্তার হয়েছেন পলাশ চন্দ্র ঘোষ।
সাঘাটা থানার একজন কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সাঘাটার হাসিলকান্দি ও ঝাড়াবর্ষা এলাকায় তারা আস্তানা গেড়ে যুব সমাজকে অনলাইন জুয়ার নেশায় আসক্ত করে আসছিল।
তবে সাঘাটায় এই সাফল্য আসলেও জেলা শহরের মূল ‘ক্যাসিনো সম্রাটরা’ এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় জনমনে ক্ষোভ বিরাজ করছে। সচেতন মহল মনে করছেন, কেবল প্রান্তিক পর্যায়ের এজেন্ট নয়, মূল হোতাদেরও আইনের আওতায় আনা জরুরি।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.