
গাইবান্ধা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান (৪৬)-কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। আজ গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর থানাধীন গাইবান্ধা পৌরসভার ০৩ নং ওয়ার্ডের খানকাশরীফ (চকমামরোজপুর) এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তাঁর নিজ বাড়ি থেকে মশিউর রহমানকে আটক করা হয়।
আটককৃত মশিউর রহমান ওই এলাকার মৃত আব্দুর রউফ ও মৃত মজিরন নেছার ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অত্যন্ত সতর্কতার সাথে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
আটককৃত আসামির বিরুদ্ধে ৫ আগষ্ট পরবর্তি সংহিসতার কয়েকটি মামলা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.