
আজ থেকে দীর্ঘ ১৬ বছর আগে দেনার দায়ে জর্জরিত, চরম অর্থনৈতিক অভাবে না খেয়ে, না পড়ে দিনাতিপাত করা পলাশবাড়ী উপজেলার কমরপুরের পাশের গ্রাম নয়াপাড়ার সেই চেনা মুখটি একদিন হঠাৎ করেই হারিয়ে গিয়েছিলেন। ভাগ্যের নির্মম পরিহাসে ঘরছাড়া হওয়া সেই 'হরিদাস বাবু আজ দীর্ঘ দেড় দশক পর এলাকায় ফিরে এসেছেন। তবে এবার আর জরাজীর্ণ পোশাকে কিংবা রিক্ত হস্তে নয়, ফিরেছেন রূপকথার আলাদিনের চেরাগ হাতে নিয়ে।

এলাকায় ফিরেই তিনি শুরু করেছেন বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের জন্য অন্যতম এক দৃষ্টিনন্দন ও বিশাল মন্দির নির্মাণের কাজ। সেদিনের সেই হাত পাতা মানুষটির এমন রাজকীয় প্রত্যাবর্তন এবং বিপুল অর্থের উৎস নিয়ে এলাকায় বইছে আলোচনা-সমালোচনার ঝড়। অনুসন্ধানে বেরিয়ে আসছে এক গা শিউরে ওঠা সত্য—সেদিনের সেই সহায়-সম্বলহীন মানুষের এই অবিশ্বাস্য উত্থান কোনো অলৌকিক ঘটনা নয়, বরং এর পেছনে রয়েছে আন্তর্জাতিক অপরাধ জগতের গভীর সংশ্লিষ্টতা ও কালো টাকার খেলা।
এলাকাবাসীর তথ্যমতে, ১৬ বছর আগে হরিদাস যখন গ্রাম ছাড়েন, তখন পাওনাদারদের ভয়ে তিনি ছিলেন দিশেহারা। দুবেলা অন্নসংস্থানের কোনো উপায় তার ছিল না। অথচ দীর্ঘ প্রবাস বা অজ্ঞাতবাস কাটিয়ে দেশে ফিরেই তিনি যেভাবে শত কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছেন, তা সাধারণ কোনো ব্যবসার মাধ্যমে সম্ভব নয়।

তদন্ত সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রগুলোর দাবি, নিখোঁজ থাকার এই দীর্ঘ সময়ে হরিদাস আন্তর্জাতিক কোনো অপরাধ চক্র, হুন্ডি ব্যবসা, সোনা চোরাচালান কিংবা বড় ধরনের কোনো জালিয়াতি চক্রের সাথে জড়িয়ে পড়েন। রাতারাতি বিপুল পরিমাণ অবৈধ অর্থের মালিক বনে যাওয়া হরিদাস এখন সেই 'কালো টাকা' সাদা করার নিরাপদ মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন ধর্মীয় আবেগকে।
নাম প্রকাশে অনিচ্ছুক নয়াপাড়া গ্রামের এক স্থানীয় বাসিন্দা জানান,"১৬ বছর আগে যে মানুষটা এক টাকার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরত, সে আজ কোটি কোটি টাকা খরচ করে রাজপ্রাসাদসম মন্দির বানাচ্ছে। এই টাকা বৈধ পথে আসা কোনোভাবেই সম্ভব না। আমরা চাই প্রশাসন এর উৎসের সন্ধান করুক।
অপরাধ বিশেষজ্ঞদের মতে, মাফিয়া বা অপরাধ জগতের গডফাদারদের একটি পুরনো কৌশল হলো—বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের পর ধর্মীয় বা সামাজিক বড় কোনো প্রতিষ্ঠান গড়ে তুলে নিজেদের 'দাতা' বা 'মহৎ ব্যক্তি' হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করা। এতে একদিকে যেমন আইনের চোখকে ফাঁকি দেওয়া যায়, অন্যদিকে স্থানীয় মানুষের সহানুভূতি ও ধর্মীয় আবেগকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের অপরাধ ধামাচাপা দেওয়া সহজ হয়। হরিদাস দাদাও ঠিক একই পথ অবলম্বন করছেন বলে ধারণা করা হচ্ছে।
হরিদাসের এই আকস্মিক উত্থান ও কোটি কোটি টাকার উৎস নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন থাকলেও রহস্যজনক কারণে স্থানীয় প্রশাসন এখনো কোনো তদন্ত শুরু করেনি। সেদিনের সেই হাত পাতা মানুষটির আজকের এই অপরাধ জগতের রাজপুত্র হয়ে ওঠার পেছনের কুশীলব কারা? কার ইশারায় এই বিপুল পরিমাণ কালো টাকা দেশের মাটিতে অবলীলায় বিনিয়োগ হচ্ছে?

এলাকাবাসীর দাবি, অবিলম্বে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর উচিত হরিদাসের আয়ের উৎস, ব্যাংকিং লেনদেন এবং আন্তর্জাতিক অপরাধ চক্রের সাথে তার যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখা। তা না হলে, ধর্মীয় প্রতিষ্ঠানের আড়ালে এই অপরাধের রাজত্ব আরও ডালপালা মেলবে, যা পুরো অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে।
(আরো ভয়ংকর তথ্য নিয়ে আমরা আসছি পরবর্তি পর্বে)
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.