
গাইবান্ধা সদর (জেনারেল) হাসপাতালের এমএসআর (MSR) টেন্ডার এবং আউটসোর্সিং টেন্ডারে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থ বাণিজ্যের মাধ্যমে অযোগ্যদের নিয়োগ দেওয়ার প্রতিবাদে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে গাইবান্ধা জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে 'সচেতন নাগরিক বৃন্দ ও এলাকাবাসী'র ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সঠিক প্রক্রিয়া, প্রয়োজনীয় যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা অনুসরণ না করে সম্পূর্ণ অনৈতিকভাবে বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে সদর হাসপাতালের এমএসআর টেন্ডার ও আউটসোর্সিং নিয়োগ দেওয়া হয়েছে।
এই সিন্ডিকেটের মূল হোতা চিহ্নিত করা হয়েছে ঠিকাদার প্রতিনিধি শাহাদাৎ হোসেন কে । সেই সাথে ঠিকাদার প্রতিনিধি কে অপসারণ এবং এই অবৈধ নিয়োগ বাতিল করার জোর দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, হাসপাতালের মতো একটি স্পর্শকাতর জায়গায় যোগ্যদের বাদ দিয়ে টাকার বিনিময়ে দুর্নীতিগ্রস্তদের সুযোগ করে দেওয়ায় সাধারণ মানুষ সঠিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। অনতিবিলম্বে এই দুর্নীতিবাজ সিন্ডিকেট ভেঙে দিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় না আনা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
মানববন্ধনে এলাকার বিভিন্ন স্তরের সচেতন নাগরিক, ভুক্তভোগী সাধারণ মানুষ এবং যুবসমাজের প্রতিনিধিরা ব্যানার ও প্লাকার্ড হাতে অংশ নেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.