
যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা আর নানা কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধায় ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আত্মত্যাগকারী শহিদদের স্মরণে জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসনের পক্ষে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিম, এমপি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল করিম বলেন, "জুলাই শহিদদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য গৌরবোজ্জ্বল অধ্যায়। তাঁদের এই মহান আত্মত্যাগকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, "শহিদদের স্বপ্ন ও আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তবেই তাঁদের এই আত্মত্যাগ সার্থক হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক মো. মুশফিকুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুন্নবী টিটুল।
স্মরণসভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা জুলাই বিপ্লবের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.