
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কেতকির হাট এলাকার মাঝিপাড়া গ্রামে শাহজালাল মিয়াকে (৩৫) রাতের আঁধারে গলা কেটে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে এলাকা। প্রধান অভিযুক্ত গোলাম হোসেনকে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে গতকাল রোববার ফুলছড়ি উপজেলা গেটের সামনে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে আগামী ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেছেন। এই সময়ের মধ্যে প্রধান আসামি গোলাম হোসেনকে গ্রেপ্তার করা না হলে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় ও ফুলছড়ি থানা ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১২ জুলাই রাতে কেতকির হাট মাঝিপাড়া গ্রামে নিজ বাড়িতে শাহজালাল মিয়াকে অত্যন্ত নির্মম ও নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার পর বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও প্রধান অভিযুক্ত—একই এলাকার জামাল মিয়ার ছেলে গোলাম হোসেন এখনো পলাতক থাকায় এলাকায় চরম ক্ষোভ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী পারুল বেগম। এ সময় আরও বক্তব্য দেন:
সিরাজুল ইসলাম: আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফুলছড়ি উপজেলা,ইকবাল সরকার: সাংগঠনিক সম্পাদক, বিএনপি।এইচ এম সোলায়মান হোসেন শহীদ জাহিদ হাসান জীবন: নেতা, এনসিপি।নিহতের ভাই হালিম ও চাচা জাহাঙ্গীর। বক্তারা অবিলম্বে আসামিকে আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।
আসামি গ্রেপ্তারের বিষয়ে জানতে চাওয়া হলে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা জানান, পুলিশ আসামিকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন
"আমাদের ধারণা, প্রযুক্তির নজরদারি এড়াতে আসামি এই মুহূর্তে কোনো মোবাইল ফোন ব্যবহার করছে না। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সাধ্যমতো আধুনিক প্রযুক্তি ও সোর্স কাজে লাগিয়ে তাকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

একই সাথে তদন্তের স্বার্থে ও আসামিকে আইনের মুখোমুখি করতে নিহতের পরিবার ও এলাকাবাসীকে কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত ১২ জুলাই রাতে নিজ ঘরে শাহজালাল মিয়া খুন হওয়ার পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন স্থানীয়রা
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.