
গাইবান্ধা সদর হাসপাতালের সাধারণ রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এবং দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলা পরিষদের উদ্যোগে একটি অত্যাধুনিক ইসিজি মেশিন প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় হাসপাতাল চত্বরে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো আনুষ্ঠানিকভাবে হাসপাতালের কর্তৃপক্ষের কাছে মেশিনটি হস্তান্তর করেন।
ইসিজি মেশিন হস্তান্তরকালে সংসদ সদস্য বলেন,"রোগীসেবা নিশ্চিত করাই আমাদের প্রথম অগ্রাধিকার। হাসপাতালে চিকিৎসাসেবার মান বাড়াতে যেসব সরঞ্জাম ও লোকবলের সংকট রয়েছে, তা দ্রুত নিরসনের উদ্যোগ নেওয়া হবে।
ইসিজি মেশিন হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষে সংসদ সদস্য মমতাজ আলো হাসপাতালের নতুন ভবন চত্বরে একটি ফলজ ও ওষুধি গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন,অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক — প্রশাসক, গাইবান্ধা জেলা পরিষদ ও সভাপতি, জেলা বিএনপি,মাহামুদুন নবী টিটুল — সাধারণ সম্পাদক, জেলা বিএনপি ডা. মো. রফিকুজ্জামান — সিভিল সার্জন, গাইবান্ধা,ডা. মো. শহিদুল্লাহ — তত্ত্বাবধায়ক, গাইবান্ধা জেনারেল হাসপাতাল এছাড়াও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, হাসপাতালের চিকিৎসাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, হাসপাতালে নতুন ইসিজি মেশিন যুক্ত হওয়ায় এখন থেকে কম খরচে ও দ্রুত রোগ নির্ণয়ের সুযোগ পাবেন সাধারণ মানুষ, যা স্বাস্থ্যসেবায় ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.