
গাইবান্ধার ফুলছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হামলার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো চক্রান্ত বলে দাবি করেছে স্থানীয় বিএনপি। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আজ বিকেলে ফুলছড়ি উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন করেছে ফুলছড়ি উপজেলা বিএনপি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার বলেন, "নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম হয়নি। উপজেলা নির্বাহী অফিসার সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছেন। অথচ একটি চিহ্নিত কুচক্রী মহল প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং পরিস্থিতি উত্তপ্ত করার উদ্দেশ্যে গতকালের ওই অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটিয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, সম্পূর্ণ পরিকল্পিতভাবে প্রশাসনকে বিতর্কিত করতে এই ভাঙচুর চালানো হয়েছে, যার সাথে বিএনপি কিংবা সহযোগি সংগঠনের কোনো সম্পর্ক নেই। সেই সাথে তারা গতকাল একজন সংবাদ কর্মি আহতের ঘটনায় দু:খ প্রকাশ করার পাশাপাশি আগামিতে যেন কোন সংবাদ কর্মির উপর এমন কোন ঘটনা না ঘটে সে বিষয়েও আশ্বস্থ করেন।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের ভার প্রাপ্ম আহবায়ক আবু সাইদ সরকার, সদস্য সচিব ফারুক মিয়া, ছাত্র দলের ভার প্রাপ্ত আহবায়ক জয়নাল আবেদিন সহ যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ অবিলম্বে এই ষড়যন্ত্রের পেছনে থাকা ইন্ধনদাতাদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.