
মাঠ প্রশাসনে হঠাৎ বড় ধরনের রদবদল এনে গাইবান্ধাসহ তিন জেলার জেলা প্রশাসককে (ডিসি) একযোগে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই কড়া পদক্ষেপের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের মোট তিনজন কর্মকর্তাকে তাঁদের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের পদ থেকে অব্যাহতি দিয়ে পরবর্তী পদায়নের লক্ষ্যে মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

তালিকায় থাকা কর্মকর্তারা হলেন মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা গাইবান্ধার সদ্য সাবেক ডিসি, মিজ আসমা শাহীন নাটোরের সদ্য সাবেক ডিসি,মোহাম্মদ রুহুল আমিন রংপুরের সদ্য সাবেক ডিসি
প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। তবে তাঁদের কাউকে নতুন কোনো দপ্তর বা স্থায়ী পদায়ন দেওয়া হয়নি, ফলে আপাতত তিনজনকেই ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে মন্ত্রণালয়েই অপেক্ষা করতে হচ্ছে। তাঁদের ভবিষ্যৎ কর্মস্থল নিয়ে পরবর্তীতে পৃথক আদেশ জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তবে গাইবান্ধা জেলা প্রশাসকের এমন বিদায়ে যোগাযোগ মাধ্যমে নানা বিরুপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.