
পরীক্ষার প্রস্তুতি শেষ, প্রবেশপত্র হাতে নিয়ে অনেকে দূর-দূরান্ত থেকে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ঠিক পরীক্ষার আগের দিন আকস্মিক এক বিজ্ঞপ্তিতে থমকে গেল সবকিছু। গাইবান্ধা জেলা রাজস্ব প্রশাসনের অধীন ৬৬টি পদে নিয়োগের লিখিত পরীক্ষা ‘অনিবার্য কারণবশত’ স্থগিত ঘোষণা করা হয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী ২১ আগস্ট (শুক্রবার) অফিস সহায়ক পদে ৬৪ জন এবং নিরাপত্তা প্রহরী পদে ২ জনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ২০ আগস্ট জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে পরীক্ষাটি স্থগিতের আদেশ জারি করা হয়।
পরীক্ষার মাত্র কয়েক ঘণ্টা আগে এমন আকস্মিক সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। বিশেষ করে জেলার চরাঞ্চল এবং অন্যান্য জেলা থেকে গাইবান্ধায় পরীক্ষা দিতে আসার প্রস্তুতি নেওয়া প্রার্থীরা পড়েছেন চরম বিপাকে। যাতায়াত ও আবাসনের আগাম প্রস্তুতি নিয়ে রাখা বহু প্রার্থী আর্থিক ও মানসিক ক্ষতির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।
প্রশাসনের পক্ষ থেকে দ্রুত নতুন তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন ভুক্তভোগী চাকরিপ্রার্থীরা।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.