বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তানকে স্কুলে পৌঁছে দেওয়া হলো না বাবার, সাদুল্লাপুরে বাসের চাকায় পিষ্ট কলেজ হিসাবরক্ষক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০১:৩০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

সন্তানকে স্কুলে পৌঁছে দিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক কলেজ হিসাবরক্ষক। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পশ্চিমপাড়া মার্কাস মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত ব্যক্তির নাম গোলাম রব্বানী (৩৩)। তিনি সাদুল্লাপুর সরকারি কলেজের হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মোঃ জিন্নাহ মিয়ার ছেলে। এ ঘটনায় তার সঙ্গে থাকা প্রতিবন্ধী শিশুসন্তান আহত হয়েছে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে বের হন গোলাম রব্বানী। পশ্চিমপাড়া মার্কাস মসজিদ এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি দূরপাল্লার বাস পার হওয়ার সময় সড়কের পাশের কাদা-পানিতে মোটরসাইকেলের চাকা পিছলে যায়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা মেট্রো-ব-১২-১৯৩২ নম্বরের ‘ফাতেমা পরিবহন’-এর একটি বাসের সঙ্গে ধাক্কা খান। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা আহত শিশুটিকে দ্রুত উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

​দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

​সাদুল্লাপুর থানার এসআই আবু তালেব জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ১০

error: Content is protected !!

সন্তানকে স্কুলে পৌঁছে দেওয়া হলো না বাবার, সাদুল্লাপুরে বাসের চাকায় পিষ্ট কলেজ হিসাবরক্ষক

প্রকাশের সময়: ০১:৩০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬