
গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী।
আজ সকালে গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ‘আলহামরা পরিবহন’-এর একটি বাস পলাশবাড়ী উপজেলার মাঝিপাড়া নামক স্থানে পৌঁছায়। স্থানীয়রা জানান, রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাশ কাটিয়ে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ওষুধ কোম্পানির দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ফসলি জমিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকের মৃত্যু হয়। আহত হন বাস ও মাইক্রোবাসের অন্তত ১০ যাত্রী। স্থানীয় লোকজন ও উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতাল ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে এবং মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.