
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসনে আর্থিক সহায়তার অংশ হিসেবে মঞ্জুরীকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে।
আজ সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ১৬ জনের পরিবারের অনুকূলে সর্বমোট ৭৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের সদস্যদের হাতে মঞ্জুরীকৃত সহায়তার চেক তুলে দেন গাইবান্ধার জেলা প্রশাসক ড. মোঃ মনিরুজ্জামান।
চেক বিতরণকালে জেলা প্রশাসক বলেন, সড়ক দুর্ঘটনা কোনো পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। এ সহায়তা হয়তো স্বজন হারানোর বেদনা পুরোপুরি মোচন করতে পারবে না, তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও ভবিষ্যৎ পথচলায় সহায়ক ভূমিকা রাখবে। একই সাথে সড়ক দুর্ঘটনা রোধে চালক ও পথচারী সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, বিআরটিএ-এর সহকারী পরিচালক ফয়সাল হাসান, বিআরটিএ মোটরযান পরিদর্শক কামাল আহম্মেদসহ জেলা প্রশাসন ও বিআরটিএ-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, ২০২৩ সাল থাকে ট্রাস্টি বোর্ডের মাধ্যমে আজকের এই ৭৬ লক্ষ টাকা সহ এ পর্যন্ত মোট ৪ কোটি ১ লক্ষ টাকা বিতরন করেছে এবং আগামিতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.