
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে গাইবান্ধা জেলা ছাত্রদল। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা শহর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ মোস্তাক। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে নাগরিকদের সুরক্ষিত রাখতে জনসচেতনতা এবং চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। সাধারণ মানুষের স্বার্থে ছাত্রদলের এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা যুবদলের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, গাইবান্ধা জেলা ছাত্রদলের আহবায়ক শহিদুজ্জামান সরকার শাহীন,গাইবান্ধা জেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ শাকিল।
এ ছাড়াও কর্মসূচিতে জেলা, সদর উপজেলা, শহর ও বিভিন্ন কলেজ শাখার নেতাকর্মীরা অংশ নিয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মশা প্রজননস্থল ধ্বংস, আবর্জনা পরিষ্কার এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন।
“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”— এই অঙ্গীকার ব্যক্ত করে নেতৃবৃন্দ জানান, জনকল্যাণমুখী এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.