
শনিবার বিকেলে উপজেলার মজুমদারহাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীকে জড়িয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার বিষয়টি নজরে আসার পর দ্রুত ব্যবস্থা নেয় আইন প্রয়োগকারী সংস্থা। কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) ইন্সপেক্টর সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল মজুমদারহাট এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ডিউককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

অভিযান প্রসঙ্গে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর সেলিম রেজা জানান, সাইবার জগতে রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ ব্যক্তি ও সরকারের শীর্ষ পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে মানহানিকর বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী যে কোনো অপরাধমূলক তৎপরতা কঠোর হস্তে দমন করা হবে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সাইবার ও ডিজিটাল অপরাধ সংক্রান্ত আইনি প্রক্রিয়ায় মামলা দায়ের এবং পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.