
বাংলাদেশ প্রেস কাউন্সিলের রাষ্ট্রীয় প্রশিক্ষণ কর্মসূচিকে ঘিরে গাইবান্ধা জেলা তথ্য অফিসের বিরুদ্ধে নজিরবিহীন স্বজনপ্রীতি, অনিয়ম ও 'পকেট তালিকা' তৈরির অভিযোগ উঠেছে। মাঠপর্যায়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা প্রকৃত তরুণ ও পেশাদার সাংবাদিকদের কৌশলে বাদ দিয়ে চায়ের দোকানি, পানের দোকানি সহ সুবিধাবাদী চক্রকে সুযোগ দেওয়ার প্রতিবাদে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় সংবাদকর্মীরা।
আজ সকালে গাইবান্ধা সার্কিট হাউসের সামনে ক্ষুব্ধ তরুণ সাংবাদিকরা তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা তথ্য অফিসের এহেন পক্ষপাতমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং সার্কিট হাউস চত্বরে অবস্থান নেন।
বিক্ষোভে অংশ নেওয়া সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকতার মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ চর্চার স্বার্থে প্রেস কাউন্সিলের এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ জেলা তথ্য অফিস কোনো প্রকাশ্য বিজ্ঞপ্তি কিংবা নিয়মনীতির তোয়াক্কা না করে চরম অস্বচ্ছতার আশ্রয় নিয়েছে।
এবিষয়ে জেলা তথ্য অফিসারের সাথে কথা হলে তিনি দায়সারা ভাবে জানান বিষয়টি জেলা প্রশাসক কার্যালয় নিয়ন্ত্রন করছেন। তিনি আরো বলেন, আপনারা যারা প্রথম সারির পত্রিকা এবং টিভি চ্যানেলে কাজ করছেন তাদের বাদ পড়া সত্যিই দু:খ জনক।
জেলা তথ্য অফিসারের সাথে কথার সুত্র ধরে জেলা প্রশাসক সাহেবের সাথে যোগাযোগ করা হলে তিনি আশ্চার্য্য হয়ে জানান প্রকৃত সংবাদ কর্মিদের বাদ দিয়ে এমনটা কেন করা হবে?
এদিকে মাঠের এমন সক্রিয় ও প্রকৃত কলমযোদ্ধাদের সম্পূর্ণ অন্ধকারে রেখে নিজেদের পছন্দের ও সাংবাদিকতার সঙ্গে ন্যূনতম সম্পর্কহীন ব্যক্তিদের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি রাষ্ট্রের অর্থ অপচয় এবং মাঠের সাংবাদিকদের মুখে সরাসরি চপেটাঘাত।
বিক্ষোভকারীরা অবিলম্বে এই সাজানো প্রশিক্ষণ কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানিয়ে হুশিয়ারি দেন, প্রশিক্ষণের নামে তথ্য অফিসের এমন স্বেচ্ছাচারিতা ও সিন্ডিকেটবাজি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তালিকায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে যোগ্যতার ভিত্তিতে প্রকৃত কর্মরত সাংবাদিকদের সুযোগ না দিলে জেলাজুড়ে তথ্য অফিসের বিরুদ্ধে লাগাতার কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.