
মার্কিন-ইরান যুদ্ধ বন্ধ,অসম বাণিজ্য-বন্দর চুক্তি বাতিল।জুলাই সনদে সর্বসম্মত সিদ্ধান্তসমূহ কার্যকর,তেল-গ্যাস সহ জ্বালানি সংকট অবিলম্বে নিরসনের দাবিতে বেলা ১২ টায় গাইবান্ধা জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।জেলার আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সদস্য এডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী,পরমানন্দ দাস,রাহেলা সিদ্দিকা, ডাঃ জব্বার, অফিজ উদ্দিন প্রমুখ। বক্তগণ বলেন সাম্রাজ্যবাদী আমেরিকা সারা বিশ্বে নতুন করে আজ যুদ্ধ উন্মাদনা তৈরি করেছে।
তারা একের পর এক বিভিন্ন অজুহাতে বিভিন্ন দেশের উপর হামলা এবং ভয়াবহ হত্যাকাণ্ড চালাচ্ছে। যার মধ্য দিয়ে বিশ্বকে নতুন এক যুদ্ধের মধ্যে ঠেলে দিচ্ছে এবং তারা আন্তর্জাতিক সমস্ত রীতিনীতি ভঙ্গ করে একটি স্বাধীন সার্বভৌম দেশ ইরানের উপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে যা ঘৃণিত - চরম মানবাধিকার লংঘন। নেতৃবৃন্দ অবিলম্বে এই যুদ্ধ বন্ধের আহ্বান জানান।
এছাড়াও বাংলাদেশের সাথে মার্কিনীদের যে অসম বাণিজ্য-বন্দর চুক্তি করেছে যা অগণতান্ত্রিক এবং এর ভয়াবহতা ব্যাপক। এই চুক্তি দ্রুত বাতিলের দাবি জানান।বক্তাগণ আরো বলেন সাম্প্রতিক সময়ে তেল এবং গ্যাস এর সংকটের নামে মূল্যবৃদ্ধির যে চক্রান্ত যা জনজীবনের সংকটকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবন এক ভয়াবহ দুর্বিষহ অবস্থায় পড়েছে।অবিলম্বে তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান। সেই সাথে জুলাই সনদে যেগুলো বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় (নোট অফ ডিসেন্ট ছাড়া) সেগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.