
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বের করা মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে লিটু শেখ নামে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক সদস্যকে আটক করেছে পুলিশ।
আটক লিটু শেখ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের লোনতলা গ্রামের বাদশা শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের মাদারদহ পুঠিয়ার মাঠে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটু শেখ। পরবর্তীতে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে অভিযুক্ত লিটু শেখকে আটক করে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর কায়েস আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.