
গাইবান্ধায় অটোভ্যানের ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মাজেদুল ইসলাম (৪০) নামের এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ দুপুরে গাইবান্ধা সদর উপজেলার উত্তর ডুমুরগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাজেদুল ইসলাম উত্তর ডুমুরগাছা সরকারপাড়া এলাকার মরহুম জয়নাল সরকারের ছেলে। তিনি নাকাইহাট-গাইবান্ধা সড়কে অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কাজ শেষে মাজেদুল ইসলাম নিজের অটোভ্যানটি চার্জ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। চার্জারটি আগে থেকেই শর্ট সার্কিটের কারণে বিদ্যুতায়িত হয়ে ছিল। অসাবধানতাবশত চার্জারে হাত দেওয়া মাত্রই তিনি তীব্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.