
শিক্ষার আলো ছড়িয়ে একটি সচেতন ও শিক্ষাবান্ধব সমাজ গঠনের প্রত্যয় নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জের আলীগ্রামে অনুষ্ঠিত হলো শিক্ষা সেমিনার ও কৃতি সংবর্ধনা ২০২৬। ‘আলীগ্রাম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর এ উদ্যোগটি পুরো গ্রামে এক উৎসবমুখর আবহ তৈরি করে।
গতকাল অনুষ্ঠিত অনুষ্ঠানে বিসিএস ক্যাডার, ক্যাডেট পুলিশ, বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অর্জনকারী মনীষা কুমার সরকার এবং জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পাশাপাশি এলাকার অভিভাবকসম গুণী ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।
আয়োজকরা জানান, গ্রামের কোনো মেধাবী শিক্ষার্থী যেন সঠিক দিকনির্দেশনার অভাবে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই নিয়মিত শিক্ষা সেমিনার, ক্যারিয়ার গাইডলাইন ও সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করবেন তারা। গ্রামবাসী ও তরুণদের এই যৌথ প্রয়াস আলীগ্রামের শিক্ষাক্ষেত্রে এক নতুন মাইলফলক হয়ে থাকবে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.