
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা যুবদলের উদ্যোগে শহরের পৌর শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি পালিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে যুবদলের খণ্ড খণ্ড মিছিল এসে পৌরপার্কের শহীদ মিনার চত্বরে সমবেত হয়। পরে সেখান থেকে একটি বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামিয়া হাইস্কুলে গিয়ে শেষ হয়।

জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টোর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ সেকেতুর রব অনিকসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটের অধিকার রক্ষা এবং স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে যুবদলের নেতাকর্মীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে সত্যের পক্ষে অবস্থান নিয়ে কাজ করা।

তারা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত গণতান্ত্রিক আন্দোলন এবং রাষ্ট্রকাঠামো সংস্কারের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে বিজয়ের সুনিশ্চিত করতে তরুণ সমাজকে সক্রিয়ভাবে মাঠে কাজ করার তাগিদ দেন বক্তারা।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.