
গ্রেফতার টিটু মিয়া ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি থানার একটি দল উপজেলা খাদ্যগুদাম এলাকায় অভিযান চালায়। এ সময় টিটু মিয়াকে আটক করা হয় এবং তাঁর নিকট থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
পরে শনিবার দুপুরে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে দোষ স্বীকার করায় তাঁকে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
শনিবার দুপুরের পর দণ্ডপ্রাপ্ত আসামিকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.